ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ঘরে ডুকে ডাকাতি দম্পতির উপর এসিড নিক্ষেপ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৫:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • 12

ইসলামপুরে ঘরে ডুকে ডাকাতি দম্পতির উপর এসিড নিক্ষেপ

মোঃ এনামুল হক :

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৌরসভার মোশারফগঞ্জ এলাকায় এক নৃশংস ডাকাতি ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার মোশারফগঞ্জ টংগের আলগা উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ডাকাতির উদ্দেশে অজ্ঞাত মুখোশ ধারী কিছু লোক ঘরে প্রবেশ করে।পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় বাধা পেয়ে ডাকাতরা আল আমিন (৩৫) ও তার স্ত্রীর আঁখির (২৮) উপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দুজনেই গুরুতর দগ্ধ হন। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এলাকাবাসী এ ঘটনাকে অমানবিক ও বর্বরোচিত অপরাধ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগ:
রিপোর্টারের সম্পর্কে

জনপ্রিয় খবর

ইসলামপুরে ঘরে ডুকে ডাকাতি দম্পতির উপর এসিড নিক্ষেপ

ইসলামপুরে ঘরে ডুকে ডাকাতি দম্পতির উপর এসিড নিক্ষেপ

প্রকাশের সময়: ০৫:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬